কক্সবাজার দক্ষিণ বনবিভাগের প্রধান নির্বাহী জাহাঙ্গীরের বিরুদ্ধে অসদাচরণ ও অনিয়মের অভিযোগ

বিশেষ প্রতিবেদক:
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৭
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের প্রধান নির্বাহী জাহাঙ্গীরের বিরুদ্ধে অসদাচরণ ও অনিয়মের অভিযোগ

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে সরকারি কার্যক্রমে পক্ষপাতিত্ব, বনজ সম্পদ রক্ষায় গাফিলতি এবং সাধারণ মানুষের সঙ্গে অশোভন আচরণ। এতে বনভূমি ও পরিবেশের ক্ষতি হচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষও ভুক্তভোগী।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চললেও ভয়ের কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সব মিথ্যাচার। কুচক্রী মহল ষড়যন্ত্র করছে।”

সচেতন মহল বলছে, সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উপেক্ষা করা যায় না। তারা স্বচ্ছ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।