পাচারের জন্য রাখা ৪২৫ কচ্ছপ উদ্ধার করল বন বিভাগ
ডেস্ক নিউজ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৪
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও স্থানীয় বন বিভাগের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ জানান, কচ্ছপ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী সুরক্ষিত প্রাণী।
এ প্রাণী শিকার, হত্যা, সংগ্রহ বা পাচার নিষিদ্ধ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। নোয়াখালীর কেউ জড়িত থাকলে কঠোর শাস্তি হবে। জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।


আপনার মতামত লিখুন