আশুলিয়ায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩২
আশুলিয়ায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকালে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় গুলিবিদ্ধ ওই যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান স্থানীয়রা।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জানান, ওই যুবকের গলায় গুলির চিহ্ন রয়েছে।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‘আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অজ্ঞাত পরিচয়ধারী এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। তবে নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার বিস্তারিত জানা যায়নি।