সাবেক কৃতি ফুটবলার মঈন সমশের আর নেই
ডেস্ক নিউজ
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৩
কক্সবাজার বদর মোকাম মসজিদ কমপ্লেক্সের সহ-সভাপতি ও সাবেক কৃতি ফুটবলার আবদুল মঈন সমশের ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মঈন সমশের বদর মোকাম নিবাসী মরহুম আবদুল হাকিম মিয়ার একমাত্র ছেলে।
মরহুমের জানাজার নামাজ
মঙ্গলবার যুহর নামাজের পরে বদর মোকাম মসজিদ কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবার সুত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন