পিএমখালীতে কবরস্থান দখলের চেষ্টা: প্রতিহত করলেন মুসল্লিরা 

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৫, ৪:০৫
পিএমখালীতে কবরস্থান দখলের চেষ্টা: প্রতিহত করলেন মুসল্লিরা 

কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালীতে ২০০ বছরের পুরনো নসরত আলি পাড়া কবরস্থানের জমি দখলের চেস্টা প্রতিহত করেছে স্থানীয় মুসল্লীরা।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ওই এলাকার সমাজ কমিটিসহ তিনশতাধীন মানুষের উপস্থিতিতে ভুমি দস্যুদের পাকড়াও করা হয়।

স্থানীয়রা জানান, কবরস্থানের পবিত্রতা রক্ষা ও দখল হওয়া জমি উদ্ধারে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও অজ্ঞাত কারণে নিরব রয়েছে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিরা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে এই কবরস্থানটি গিলে খাচ্ছে স্থানীয় মৌলানা মুজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল।

বরাবরের মতো একই এলাকার নাসির উদ্দিন ,গিয়াস উদ্দিন ও শহীদুল্লাহসহ একদল ব্যক্তি কবরস্থানের জমি দখলের জন্য পাহাড়, মাটি ও গাছ কেটে ফেলে। এতে তিন শতাধিক মুসল্লী ক্ষুদ্ধ হয়ে বাঁধা দিলে ভুমিদস্যুরা পালিয়ে যায়।

২০০ বছরের পুরনো এই কবরস্থানে শতশত নারী, পুরুষ ও শিশু ঘুমিয়ে আছে। ভুমিদস্যুদের কবলে পড়ে বাবা, সহ সহ আত্মীয় স্বজনের কবরের জায়গাও হারিয়েছে।

কবরস্থানের জমি  অপকৌশলের মাধ্যমে দখলের চেস্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান স্থানীয় বাসিন্দারা।

এভাবে একের পর এক কবরস্থানের জমি দখল নিয়ে ক্ষুদ্ধ মানুষ।কবরস্থান রক্ষায় নতুন আইন করার দাবীও করেন এলাকাবাসী।

কবরস্থানের পবিত্রতা রক্ষা,  সীমানা   প্রাচীর স্থাপন করে দুই শতবর্ষী কবরস্থান দখল রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবী সচেতন মহলের।