পুলিশ বক্সের সামনে সড়কে গাছ ফেলে ডাকাতি

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ৯:০৬
পুলিশ বক্সের সামনে সড়কে গাছ ফেলে ডাকাতি
ঝিনাইদহের মহেশপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাটাখালি পুলিশ বক্সের ঠিক সামনে এ ঘটনা ঘটে।

ধানমণ্ডিতে মারধরের শিকার সেই নারী জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

 ভুক্তভোগী মেহেদী হাসান জানান, রাতে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলায় আমির হামজার ওয়াজ মাহফিল শুনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন মোস্তাক ও আরিফুল নামে তার দুই সঙ্গী।

সুন্দরপুর ও খালিশপুর গ্রামের উদ্দেশে ফেরার পথে কাটাখালি পুলিশ বক্সের কাছে পৌঁছালে দেখেন সড়কে গাছ ফেলে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। এসময় ৩-৪ জনের একটি ডাকাতদল ধারালো অস্ত্র হাতে তাদের ঘিরে ফেলে। পরে তাদের কাছ থেকে ১৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেয়। একই স্থানে দাঁড় করানো হয় দুটি ট্রাকও।
ওই ট্রাকচালকদের কাছ থেকেও টাকা-পয়সা লুটে নেয় ডাকাতদল।এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের ধরতে অভিযান চলছে।’