খাগড়াছড়িতে দুই চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৩
খাগড়াছড়ির ভারত সীমান্তবর্তী রামগড় পৌর শহর থেকে দুই চীনা নাগরিকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে তথ্য প্রযুক্তির ডিভাইসসহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রামগড় থানায় তাদের নামে অবৈধ ভিও আই পি কার্যক্রম করার অপরাধে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আইনে মামলা করা হয়েছে।
রমগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন ।
পুলিশ জানায়, রামগড় পৌর শহরের উপকন্ঠে একটি বহুতলভবনের চারতলায় একটি বাসাভাড়া নেয় তারা। ওই বাসায় গোপনে তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছিল। এ অবস্থায় গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ বৃহষ্পতিবার রাতে সেখানে অভিযান চালায়। এসময় পুলিশ সেই বাসা থেকে দুই চীনা নাগরিক ও তাদের সহযোগিকে আটক করে এবং বিভিন্ন ডিভাইসসহ তথ্য প্রযুক্তির নানা যন্ত্রপাতি-মেশিনপত্র উদ্ধার করে।
জব্দকৃত পাসপোর্টের তথ্যমতে, গত ১৮ অক্টোবর থেকে গ্রেপ্তার হওয়া দুই চীনা নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন এবং আগামী ১৬ নভেম্বর তাদের ভিসার মেয়াদ শেষ হবে।


আপনার মতামত লিখুন