লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে নৌকাডুবি ৪ জনের মৃত্যু
ডেস্ক নিউজ
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ৫:৪৬
লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে আল-খুমস উপকূলের কাছে দুটি অভিবাসী নৌকা উল্টে যাওয়ার খবর পেয়েছে তারা। প্রথম নৌকায় বাংলাদেশ থেকে আসা ২৬ জন অভিবাসী ছিলেন, যাদের মধ্যে চারজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দ্বিতীয় নৌকায় আট শিশুসহ ৬৯ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে দুজন মিশরীয় এবং ৬৭ জন সুদানী নাগরিক।
এ ছাড়া মৃতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি সবাইকে প্রয়োজনীয় সহায়তা দেয় সংস্থাটি।


আপনার মতামত লিখুন