উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১
Oplus_16908288
কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক মো:ইকবালকে হত্যার ঘটনায় মো:শরিফ প্রকাশ বট্টল (৪৫)নামে এক ব্যক্তি আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ আরিফ হোসাইন।
আটককৃত শরিফ রাজাপালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব সিকদার বিলের শামসুল আলমের ছেলে।
প্রয়াত শিক্ষক মো:ইকবাল টিটিএনের বিশেষ প্রতিনিধি ইফতিয়াজ নুর নিশানের বাবা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ আরিফ হোসাইন জানান-ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
জানা যায় রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘিলাতলী নিজ বাড়ির সামনে দোকানের ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরধরে শরীফ শিক্ষক ইকবালের উপর হামলা করে গুরুতর আহত করে, পরে স্বজন ও এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন