মেয়েদের স্বপ্ন নিয়ে রামুর ঈদগড়ে নির্মিত হয়েছে নাটক”সমাজের চোখ”
সম্প্রতি নির্মিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী নাটক সমাজের চোখ, যেখানে ফুটে উঠেছে মেয়েদের স্বপ্ন, স্বাধীনতা এবং সমাজের নানা অসংগতির প্রতিচ্ছবি।
তরুণ নির্মাতা আলভীর নিবেদিত প্রচেষ্টায় এই নাটকটি রূপ পেয়েছে একটি সামাজিক বার্তাবাহী কর্মে এই পুরো নাটক নির্মাণ হয়েছে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে। একটি মেয়ের স্বপ্ন, তার স্বাধীনতা, এবং সমাজের চোখে তার বেড়ে ওঠার গল্প এই বিষয়গুলোকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক সমাজের চোখ। নাটকের মূল চরিত্র রুহি, এক কিশোরী, যার চোখে ভরপুর স্বপ্ন। কিন্তু সমাজের তথাকথিত চোখ সেই স্বপ্নকে দেখতে চায় না। রুহির চরিত্রে অভিনয় করেছেন মবরুরে করিম জিনান, যিনি অসাধারণ আবেগ ও আন্তরিকতায় চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন।
রুহির বাবার চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা সাহাব উদ্দিন স্যার, এবং মেম্বার চরিত্রে, বেলাল উদ্দিন এমইউপি যার অভিনয় গল্প আরো প্রাণবন্ত করেছে রুহির ভাই চরিত্রে বোরহান, সমাজের লোক চরিত্রে ওসমান সরওয়ার, চায়ের দোকানি চরিত্রে হাসান, পাত্র চরিত্রে শহিদুল ইসলাম, শিক্ষক হিসেবে শাহীন আজাদ,পুলিশ চরিত্রে এসআই মনির উদ্দিন এবং অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন, প্রত্যেকে তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছেন। তাঁদের নিষ্ঠা এবং ভালোবাসা নাটকটির গুণগত মান আরও সমৃদ্ধ করেছে। নাটকটির পেছনে সবচেয়ে বড় শক্তি ছিলেন নির্মাতা আলভি, যিনি দিনরাত পরিশ্রম করে শুধুমাত্র একটি নাটক নয়, বরং একটি সমাজ সচেতনতামূলক বার্তা নির্মাণ করেছেন। তার নেতৃত্বে পুরো টিম এক হয়ে কাজ করেছে,একটিবারের জন্যও কেউ পেশাদার পারিশ্রমিকের কথা ভাবেননি তাদের লক্ষ্য ছিল কেবল সমাজের জন্য কিছু বলা। তবে এই নাটকের পিছনে সবচেয়ে বড় ছায়া হয়ে যিনি ছিলেন তিনি হলেন সৈয়দ করিম স্যার। শুধু একটি সহযোগী নয়, তিনি এই নাটকের নেপথ্য নায়ক। তিনি শুধুমাত্র নিজের ঘরকে শুটিং স্পট হিসেবে উন্মুক্ত করেননি, তার মেয়ে জিনান কে রুহি চরিত্রে অংশ নিতে উৎসাহ দিয়েছেন এবং প্রতিটি পর্যায়ে নির্মাতাকে যে নীরব শক্তি দিয়ে সাহায্য করেছেন, তা এই নাটকের পথ চলাকে অনেক সহজ করে দিয়েছে।

নাটকটির ডিজাইনের কাজ করেছে শাহিনুর সালমান বোরহান। সমাজের চোখ কেবল একটি নাটক নয়এটি একটি বার্তা, একটি সমাজের আয়না। আর সেই আয়না নির্মাণে সৈয়দ করিম স্যার এবং আলভি’র অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এই নাটকে সার্বিক সহযোগিতা করেছেন রাফি ইলেকট্রনিক্স এন্ড ভিশন শো-রুম এবং আলফা ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেড ঈদগড় আজিজ এজেন্সি।
নাটকটি খুব শীঘ্রই মুক্তি পাবে নাট্যরঙ ইউটিউব চ্যানেলে জানান,নির্মাতা আলভি।


আপনার মতামত লিখুন