অ্যামাজন-আলীবাবায় সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন বাংলাদেশি উদ্যোক্তরা
ডেস্ক নিউজ
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ৫:২৪
গতকাল সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এর ফলে বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন প্ল্যাটফরম ও মার্কেটপ্লেসে পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন দেশীয় রপ্তানিকারকরা।
সার্কুলার অনুযায়ী, এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এমন রপ্তানি লেনদেন প্রক্রিয়াজাত করতে পারবে, যেখানে বিদেশি কনসাইনি (প্রেরক) চূড়ান্ত ক্রেতা না হয়ে মধ্যবর্তী প্ল্যাটফরম বা মার্কেটপ্লেস হিসেবে কাজ করবে। অর্থাৎ অ্যামাজন, ইবে, আলিবাবা, ইটসি কিংবা যেকোনো আন্তর্জাতিক সাবসিডিয়ারি বা তৃতীয় পক্ষের ওয়্যারহাউসের মাধ্যমে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করা যাবে।
পাশাপাশি, প্রেরক যদি শুধু সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হয়, তবে তাদের নামে প্রস্তুতকৃত শিপিং ডকুমেন্টও ব্যাংক গ্রহণ করতে পারবে।


আপনার মতামত লিখুন