বেগম খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল ।

ডেস্ক নিউজ
প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ৩:৪১
বেগম খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল ।

ভারতীয় আগ্রাসন বিরোধী অন্যতম স্তম্ভ,বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ সম্পন্ন ।
আজ ২ ডিসেম্বর বাদ এশা শহরের খানকাহ জামে মসজিদস্থ খানকাহ মসজিদের এতিম খানায়।

এশার নামাজ পর উক্ত দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত মুসল্লী,মাদ্রাসার শিক্ষক, হাফেজী মাদ্রাসার শিক্ষার্থী, এতিমখানার শিক্ষার্থীবৃন্দ স্বতস্ফুর্তভাবে মিলাদ দোয়া দুরুদে অংশগ্রহনে দেশনেত্রী খালেদা জিয়া’র জন্য দোয়া করেন।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনের জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রত্যাশী ও দোয়া অনুষ্ঠানের আয়োজক মুহাম্মদ খালিদ বিন সাঈদ, জুলাই যুদ্ধা রাইয়ান কাশেম, সাঈদ স্বাধীন, আরিয়ান খান ফারাবী, আমিনুর রশিদ রিয়ান,মারওয়ান হাসান,মো মারুফ এবং বিশিষ্ট সমাজ সেবক রাশেদুল আরাফাত সহ
বিভিন্ন দল মতের বিভিন্ন স্তরের ব্যক্তি ও উপস্থিত মুসল্লীবৃন্দ।