এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

ডেস্ক নিউজ
প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৬
এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে গেল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার প্রক্রিয়া।

তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ থেকে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ (শুক্রবার) ঢাকায় আসার কথা ছিল, সেটি নির্ধারিত সময়ে আসছে না। এর ফলে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল (শনিবার) ঢাকায় পৌঁছাতে পারে।

তিনি বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।’

এদিকে, শাশুড়িকে নিতে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান সকালে বাংলাদেশে পৌঁছাবেন।