কক্সবাজারে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শওকত আলম:
প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ১০:০৫
কক্সবাজারে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কক্সবাজারে সরকারিভাবে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল সোমবার, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠন, রোগী ও তাদের স্বজনরা।
বক্তারা বলেন, কিডনি রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও জেলার সরকারি হাসপাতালে ডায়ালাইসিসের পর্যাপ্ত সুযোগ নেই। এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির রোগীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। বক্তারা অবিলম্বে কক্সবাজারে সরকারিভাবে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর দাবি জানান।
মানববন্ধন শেষে একটি স্মারকলিপি কক্সবাজার জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে দ্রুত সরকারি উদ্যোগে আধুনিক ডায়ালাইসিস সেবা চালুর অনুরোধ জানানো হয়।
আয়োজকরা বলেন, সরকারিভাবে সেন্টার চালু হলে জেলার হাজারো কিডনি রোগী সুফল ভোগ করবেন এবং চিকিৎসার ব্যয় বহন সহজ হবে। তারা সরকারের প্রতি এ দাবির প্রতি ইতিবাচক মনোযোগ প্রত্যাশা করেন এবং কৃতজ্ঞচিত্তে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।
মানববন্ধন থেকে জানানো হয়, জনস্বার্থে এ দাবির পক্ষে ভবিষ্যতেও কর্মসূচি অব্যাহত থাকবে।