২ দিনের সফরে কক্সবাজার আসছেন উপদেষ্টা ফরিদা আখতার

ডেস্ক নিউজ
প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৯
২ দিনের সফরে কক্সবাজার আসছেন উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ২ দিনের সফরে কক্সবাজার আসছেন রোববার।

এদিন আকাশপথে বিকেলে কক্সবাজার পৌঁছে উপদেষ্টা শহরের কলাতলীতে গ্রীন হাউজ মেরি কালচার পরিদর্শন করবেন।

পরদিন সোমবার সকালে উপদেষ্টা চকরিয়ার রামপুরায় মৎস্য অধিদপ্তরের সরকারি চিংড়ি এস্টেট ও সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারীজ প্রকল্পের আওতায় চিংড়ি এস্টেটে চলমান অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও প্রজেক্ট অফিস চত্বরে চিংড়ী চাষীদের সাথে মতবিনিময় করবেন।

একইদিন বিকেলে আকাশ পথে কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন বলে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর প্রেরিত সফরসূচীতে উল্লেখ করা হয়েছে।