কুতুপালং বাজারে শুভ উদ্বোধন হল পুরাতন বাইকের শো রুম৷
কুতুপালং বাজারের উত্তর পার্শ্বে চৌধুরী ফিলিং স্টেশন সংলগ্ন, শুভ উদ্বোধন হলো সেকেন্ডহ্যান্ড বাইক ক্রয় বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান গোল্ডেন মটরস।
উক্ত পুরাতন বাইক ক্রয় বিক্রয়ের প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে ১৪/১২/২০২৫ ইংরেজি তারিখ সকাল ১১ঘটিকার সময় রোজ রবিবার।
এসময় উপস্থিত ছিলেন কুতুপালং ৯নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য ইন্জিনিয়ার হেলাল উদ্দিন ও পালংখালী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ তরুণ আইনজীবী এডভোকেট এম. এ. আব্দুল মালেক সহ কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি জহির আহাম্মদ, সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন সওদাগর, নবনির্চাচিত কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, নবনির্বাচিত সদস্য ডাঃ জিয়াবুল হক জিয়া ও রফিক উদ্দিন সওদাগর।
শুভ উদ্বোধন উপলক্ষে দোকানের মালিক মাওলানা হাফেজ মাহমুদুল হক জানান সততা নিষ্টার সঙ্গে হালাল রুজি রোজগারের জন্য ব্যবসায় হচ্ছে উত্তম পরিকল্পনা আর তারই ধারাবাহিকতায় আজকে আমার ব্যবসায়ীক প্রতিষ্টানের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আশাকারি আমাদের কাছে আপনার স্বপ্ন পূরণে অপরিহার্য ভূমিকা রাখবে গোল্ডেন মটরস।
এসময় উপস্থিত বক্তারা বলেন কুতুপালং বাজারে সব ব্যবসার চাহিদা সম্পন্ন থাকলে ও বিশেষত এই বাইক প্রেমীদের জন্য তেমন কোন সুযোগ ছিলো না। আজকে আমরা তেমন একটি শো-রোম উদ্ভোদন করেছি যা বাইক প্রেমীদের জন্য বিশেষ ভুমিকা রাখবে,


আপনার মতামত লিখুন