কক্সবাজার কণ্ঠস্বর এর অফিস দোয়া মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধন

কক্সবাজার কণ্ঠস্বর ডেক্স:
প্রকাশ: ১ মে, ২০২৫, ১১:৩৬
কক্সবাজার কণ্ঠস্বর এর অফিস দোয়া মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধন

কক্সবাজার এর বহুল প্রচারিত মাল্টিমিডিয়া পোর্টাল কক্সবাজার কণ্ঠস্বর এর অফিস এক দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১লা মে বেলা ১২টার দিকে উক্ত অফিসটি উদ্বোধন করা হয়।

সাংবাদিক ইউনিয়ন কক্সসবাজার এর সভাপতি এডভোকেট জিএএম আশেক উল্লাহ উপস্থিত থেকে অফিসটি উদ্বোধন করেন।

কক্সবাজার কন্ঠস্বর এর সম্পাদক ও প্রকাশক রাশেদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্টিত

উদ্বোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাধারণ সম্পাদক ও দৈনিক সাগর দেশ পত্রিকার সম্পাদক মোস্তফা সরওয়ার, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার কক্সবাজার ব্যাুরো চীফ আনছার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক হিমছড়ি পত্রিকার নির্বাহী সম্পাদক হুমায়ুন সিকদার, দৈনিক মানব কণ্ঠের জেলা প্রতিনিধি ইসলাম মাহমুদ, এশিয়া টিভির জেলা প্রতিনিধি এস কে সেলিম দৈনিক নয়া দিগন্তের ঈদগাঁ প্রতিনিধি আতিকুর রহমান মানিক,, সিবি টুয়েন্টি ফোর এর সম্পাদক ও প্রকাশক মহি উদ্দীন মাহি, মোহনা টিভির দক্ষিণ জেলা প্রতিনিধি আবছার কবির আকাশ, দৈনিক গণকন্ঠের জেলা প্রতিনিধি মিজানুর রহমান সহ অনেকে। অনুষ্টানে বক্তরা কক্সবাজার কন্ঠস্বর এর পথচলা বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে যেন দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত রাখতে পারে সে প্রত্যাশা করেন।

সাংবাদিক ইউনিয়নের অন্যতম সদস্য মৌলানা নুরুল হক চকোরীর মুনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্টানের সমাপ্তি হয়।