হাদির মৃত্যু: ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক দিবসে মুক্তিযুদ্ধের বিজয় মেলা স্থগিত
বার্তা পরিবেশক
প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ১০:২৩
জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে ২০ ডিসেম্বর, শনিবার রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে। এই দিন কক্সবাজারে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সকল কর্মসূচি স্থগিত থাকবে।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের
চেয়ারম্যান আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ,
আহ্বায়ক সুবিমল পাল পান্না, সদস্য সচিব নাছির উদ্দীন এক বিবৃতিতে বলেন,
“জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যু আমাদের জন্য গভীর বেদনার। তাঁর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে একদিনের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।”
পরবর্তী কর্মসূচি অনুযায়ী, ২১ ডিসেম্বর (রবিবার) দুপুর ২ টা থেকে স্থগিত প্রতিযোগিতাসমূহ পুনরায় শুরু হবে। একই দিন বিকাল ৪টা ৩০ মিনিট থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, পুরস্কার বিতরণ ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ হবে।


আপনার মতামত লিখুন