সেন্টমার্টিনের পূর্বে বঙ্গোপসাগরে ২টা ট্রলারসহ ১৩ জন রোহিঙ্গা ও বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি
সেন্টমার্টিন বঙ্গোপসাগরের পূর্বে মাছ ধরার সময় ২টি ট্রলারসহ ১৩ রোহিঙ্গা ও বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সেন্টমার্টিনের পূর্বে মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় মিয়ানমার সীমানা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
আটকরা হলেন, সেন্টমার্টিন মাঝের পাড়ার বাসিন্দার বশর আহমদ এর ছেলে ট্রলার মালিক নুর মোহাম্মদ (৩৫) ও একই এলাকার নুরুল ইসলামের ছেলে নুরুল আলমসহ আরও ৪ জন রোহিঙ্গা জেলে রয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, সেন্টমার্টিন কোনাপাড়ার বাসিন্দার আবছার উদ্দিন শাওন। তিনি জানান, সকালে সেন্টমার্টিনের অদূরে মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় মিয়ানমার সীমানায় চলে যায়। এসময় আরাকান আর্মি ট্রলার মালিকসহ ছয়জনকে আটক করে নিয়ে যায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমামুল হাফিজ নাদিম বলেন, ট্রলারাহ ছয়জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে কোস্টগার্ডের সাথে কথা হয়েছে এবং বিস্তারিত খোঁজ নিচ্ছি।
মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ ডিসেম্বর সকাল ৬ টায় সমুদ্র টহলে রওনা দেয়। টহল চলাকালীন খোলা সমুদ্রে, মংডু টাউনশিপের মাইন হ্লুট ক্রিক থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশ থেকে আগত একটি মাছ ধরার নৌকাকে অবৈধভাবে মাছ শিকার করতে দেখা যায়। সকাল প্রায় ৯ টার দিকে টহল দল নৌকাটিকে আটক করে।
আটককৃত মাছ ধরার নৌকাটিতে মোট ছয়জন জেলে উপস্থিত ছিল।
তল্লাশিকালে নিম্নলিখিত জিনিসপত্র জব্দ করা হয় ১৫টি নাইলন মাছ ধরার জাল, ১টি জিপিএস সমৃদ্ধ মোবাইল ফোন, ৫০০ টাকা (বাংলাদেশি মুদ্রা)
প্রায় ৩৫ কেজি মাছ জব্দকৃত সকল আলামতসহ নৌকাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।
আরাকান উপকূলের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে উপকূলীয় নিরাপত্তা টহল বাহিনী নিরলসভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে, ২৩ ডিসেম্বর রাত সাড়ে ৭ টায় বিষয়টির নিশ্চিত করেন টেকনাফে পৌর কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।
তিনি বলেন, ২৩ ডিসেম্বর বিকালে সেন্টমার্টিনের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় মিয়ানমার জলসীমা প্রবেশকালে শাহপরীরদ্বীপ মিস্ত্রী পাড়া এলাকার বাসিন্দার আব্দু জলিলের মালিকানাধীন একটি ট্রলারসহ ৭ জন রোহিঙ্গা মাঝিমাল্লাকে আটক করেছে আরাকান আর্মি। সকলে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার।


আপনার মতামত লিখুন