এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

ডেস্ক নিউজ
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৫
এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

গত দেড় বছর ধরে আজকের দিনের অপেক্ষায় ছিলেন বলে জানালেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোটদান শেষে এ কথা জানান তিনি।

গত দেড় বছর ধরে আজকের দিনের অপেক্ষায় ছিলেন বলে জানালেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোটদান শেষে এ কথা জানান তিনি।

ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়া আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। সকাল থেকেই সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

সারা দেশে ভোটগ্রহণের পরিস্থিতিতে জনগণ আশ্বস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।