নবনির্বাচিত এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৭
নবনির্বাচিত এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশুর মৃত্যু

চকরিয়া উপজেলার বদরখালী আহমদ কবিরের ঘাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আলমগীর ফরিদ তথা মহেশখালী–কুতুবদিয়া আসনের সংসদ সদস্য এর ৩ নম্বর গাড়িবহরের একটি গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।