কক্সবাজারে সেনাবাহিনীর অভিযান: ২০০ লিটার চোলাই মদসহ আটক ৬

বাবলু দে:
প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ৭:৪৫
কক্সবাজারে সেনাবাহিনীর অভিযান: ২০০ লিটার চোলাই মদসহ আটক ৬

কক্সবাজার শহরের গোলদীঘির পাড় এলাকায় সেনাবাহিনীর অভিযানে ২০০ লিটার চোলাই মদসহ ৬ জনকে আটক করা হয়েছে।

রবিবার (১৫ জুন) মধ্যরাতে কক্সবাজার পৌরসভার ০৮ নং ওয়ার্ডস্থ গোলদীঘির পাড় এলাকায় এই অভিযান চালানো হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী কক্সবাজার শহরসংলগ্ন গোল দিঘির পাড় এলাকায় ২০০ লিটার পরিমাণ অবৈধ দেশীয় চোলাই মদের চালান আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদরস্থ ঝিলংজা আর্মি ক্যাম্পের ৯ ইস্ট বেংগল এর টহলরত একটি দল তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করে অবৈধ মদের চালানসহ ৬ জনকে আটক করে।

আটককৃতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া না গেলেও সেনাবাহিনীর দেয়া বিবৃতি অনুযায়ী অভিযান পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের এবং জব্দকৃত মদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে উল্লেখ করা হয়।

এছাড়াও অবৈধ মদ ধ্বংসকরণ ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়।