পুলিশে বড় নিয়োগের খবর জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৬
পুলিশে বড় নিয়োগের খবর জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

খুব শিগগির পুলিশে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘খুব শিগগির আমরা চেষ্টা করছি ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করার, দ্রুততার সঙ্গে। এর বাইরে সাব-ইন্সপেক্টর ও পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে এএসপি নিয়োগের উদ্যোগ নেব। সেটা পরে যথাসময়ে আমরা জানাব।’

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, জরুরি ভিত্তিতে পুলিশে ২ হাজার ৭০০ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব রয়েছে। আপাতত ২ হাজার ৭০১ জন কনস্টেবলের পদ খালি রয়েছে। সেটি জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় নির্দেশ দিয়েছি, সেটি শুরু হবে।’