ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে, আর কোনো রেড লাইন নেই: ইরানি কর্মকর্তা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর সর্বগ্রাসী প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, এখানে আর কোনো রেড লাইন নেই।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সব সম্পদ ও স্বার্থ এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই আগ্রাসনের পর আর কোনো রেড লাইন নেই। আগে আমরা যেসব বিকল্প বিবেচনা করিনি, সেসবও এখন আলোচনায় রয়েছে।’
তিনি উল্লেখ করেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এমন একটি আগ্রাসন ও যুদ্ধ শুরু করেছে যার সুদূরপ্রসারী এবং দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে। আমরা এই যৌথ মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে বিস্মিত নই।
তিনি আরও যোগ করেন, ইরানকে সংযম প্রদর্শন বা আত্মসমর্পণের যেকোনো আহ্বান ‘অগ্রহণযোগ্য এবং নিছক আকাশকুসুম কল্পনা’।
প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ‘আগাম প্রতিরক্ষামূলক’ হামলা চালায় ইসরায়েল। হামলার তাদের সঙ্গী হয় যুক্তরাষ্ট্রও। জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।


আপনার মতামত লিখুন