ভুলে ভারতে ঢুকে পড়লেন বিজিবি সদস্য, পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত

কক্সবাজার কণ্ঠস্বর ডেক্স:
প্রকাশ: ২২ জুন, ২০২৫, ৬:১৬
ভুলে ভারতে ঢুকে পড়লেন বিজিবি সদস্য, পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্তে ভুল করে ভারতে ঢুকে পড়েছেন এক বিজিবি সদস্য। পরে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনা হয়।

শুক্রবার রাতে ভারত ভূখণ্ডে ঢুকে পড়ার পর শনিবার রাতে ফেরত আনা হয় মতিউর রহমান নামে ওই বিজিবি সদস্যকে। তিনি জোহরপুর টেক ক্যাম্পে সিপাহি পদে কর্মরত।

বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ বলেন, “শুক্রবার রাতে গরু চোরাচালানিদের ধাওয়া করতে গিয়ে ভারত ভূখণ্ডে ঢুকে পড়েন মতিউর রহমান। পরে আর ফিরে আসতে পারেননি তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয় বিএসএফকে। পরে শনিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয় তাকে। ফেরত আসার আগে বিএসএফের বাজিতপুর ক্যাম্পে রাখা হয়েছিল মতিউর রহমানকে।”