হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজগুলোকে বাধা দেবে না ইরান
ডেস্ক নিউজ
প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ১:১৮
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে বাংলাদেশের জন্য তেলবাহী জাহাজগুলোকে ইরান বাধা দেবে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
হরমুজ প্রণালী পারস্য উপসাগরের বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করেছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ।
সম্প্রতি ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত ঘিরে ইরানের সেনাবাহিনী সতর্ক করে, অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে সেটাকে লক্ষ্যবস্তু করা হবে।
এ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে বিভিন্ন কৌশলগত পদক্ষেপ জোরদার করে বাংলাদেশ সরকার। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল ও এলএনজি বহনকারী জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা চেয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করা হয়।
আর এতে সম্মতি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশের আগেই তা ইরান তাদেরকে জানাতে অনুরোধ করেছে। ফলে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে।


আপনার মতামত লিখুন