ভুয়া প্রেস রিলিজ নিয়ে সতর্কবার্তা: কক্সবাজার জেলা ছাত্রদল কমিটি প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের বিবৃতি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি’ সংক্রান্ত একটি ভুয়া প্রেস রিলিজ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রচারিত ওই প্রেস রিলিজটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। এর সাথে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ বা দপ্তরের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সকল নেতা-কর্মী ও সাধারণ জনগণকে এ ধরনের ভুয়া তথ্য থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে, শুধুমাত্র সংগঠনের অফিসিয়াল পেইজ ও নির্ভরযোগ্য মাধ্যম থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সামাজিক মাধ্যমে তথ্য যাচাই না করে শেয়ার না করার আহ্বান জানিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।


আপনার মতামত লিখুন