রাত ৯টার পর বন্ধ ঢাবির সব হলের গেট

ডেস্ক নিউজ
প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ১:৩৬
রাত ৯টার পর বন্ধ ঢাবির সব হলের গেট

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব আবাসিক হলের পকেট গেট রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অপ্রীতিকর ঘটনা রোধ এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।