ইন্দোনেশিয়ায় পাহাড়ে বিমান বিধ্বস্ত, নিখোঁজ ১১
ডেস্ক নিউজ
প্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২৬, ৯:৩৪
বিমানটি ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট গ্রুপের। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১:৩০ মিনিটে মারোস অঞ্চলে বিমান নিয়ন্ত্রণের সঙ্গে বিমানটি যোগাযোগ হারায়।
বিমানটি যোগকার্তা প্রদেশ থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারের দিকে যাচ্ছিল। রবিবার (১৮ জানুয়ারি) সকালে স্থানীয় উদ্ধারকারীরা মারোস অঞ্চলের মাউন্ট বুলুসারাউং পাহাড়ের আশেপাশে ধ্বংসাবশেষ আবিষ্কার করে। উদ্ধার সংস্থার কর্মকর্তা আন্দি সুলতান জানান, হেলিকপ্টারের ক্রুরা রবিবার সকাল ৭:৪৬ মিনিটে বিমানের জানালার ধ্বংসাবশেষ লক্ষ্য করেন।


আপনার মতামত লিখুন