ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা, বাস উল্টে প্রাণ গেল ১৬ জনের

ডেস্ক নিউজ
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ৫:১৮
ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা, বাস উল্টে প্রাণ গেল ১৬ জনের

ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে একটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তার উদ্দেশে যাত্রা করা বাসটি একটি হাইওয়ে ইন্টারচেঞ্জের মোড়ে পৌঁছানোর সময় দ্রুতগতিতে ছিল। ওই স্থানে সড়কের সঙ্গে ধাক্কা লাগার পর বাসটি উল্টে যায়।

তার ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর মোট ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহতদের কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধারকারী সংস্থার প্রকাশ করা ভিডিওতে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানোর দৃশ্য দেখা গেছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে বেশি ঘটে। পুরোনো যানবাহনের ব্যবহার, অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ এবং সড়ক নিরাপত্তা বিধি মানার ঘাটতিকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।