ইরানের বিভিন্ন জায়গায় ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা
ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিবিসির খবরে ইসরায়েল দাবি করছে, এটি ‘প্রাক-প্রতিরোধমূলক হামলা’ ইরানে।
এ ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দেশটিতে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
তিনি জানান, সম্ভাব্য পাল্টা হামলা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম
ইরান ও ইসরায়েলের আকাশসীমা বন্ধ

ইরানে হামলা চালানোর পর ইসরায়েল তার আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। বিবিসি বলছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বেসামরিক লোকজনের চলাচলের জন্য তাদের আকাশপথ বন্ধ থাকবে।
অন্যদিকে, তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের চালানো হামলার পর ইরানও তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম
ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা
ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলা চালানোর পর থেকেই দেশটির মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হচ্ছে। ফোনে মানুষের কথা বলা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, খোদ রাজধানী তেহরানেই মোবাইল ফোনে কথা বলা যাচ্ছে না।
যে কোনো সময় ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার শঙ্কাও করছেন তেহরানে বাসিন্দারা।
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম
এটি ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: টাইমস অব ইসরায়েল
সকালে ইরানে চালানো হামলায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রও অংশ নিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
মার্কিন এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেন, ইরানে পরিচালিত এই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে অংশ নেয়।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনের পক্ষ থেকে বিস্তারিত কোনো বিবৃতি তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।


আপনার মতামত লিখুন