ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি নিহত পাল্টা আঘাত ইরানের

ডেস্ক নিউজ
প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ৭:২৭
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি নিহত পাল্টা আঘাত ইরানের
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তাদের কয়েকজন উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলায় তারা নিহত হয়েছেন।
এদিকে, পাল্টা জবাব দেওয়াও শুরু করেছে ইরান। দেশটির রেভ্যুলিউশনারি গার্ডের সদস্যরা মধ্যপ্রাচ্যে অবস্থিত ২৭টি মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে। এমনকি হামলা চালানো হয়েছে তেলআবিবেও। বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আর অন্তবর্তী কাউন্সিল আপাতত দেখভাল করবে ইরানের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আর অন্তবর্তী কাউন্সিল আগামী কয়েকদিন ইরানের যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বলে এক সংবাদে জানিয়েছে আলজাজিরা। আরও জানিয়েছে, দেশটির ২৪ প্রভিন্সে এখন পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে হত্যা করেছে ২০১ জনকে।copy sharing button