উখিয়ায় বিরল প্রজাতির অজগর স্থানীয়দের সহায়তায় উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩০
উখিয়ায় বিরল প্রজাতির অজগর স্থানীয়দের সহায়তায় উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় বিরল প্রজাতির একটি বিশাল বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন প্রায় ৩৫ কেজি।

জানা যায়, রোববার (৩১ আগস্ট ২০২৫) উখিয়ার হাতিমুরা এলাকা থেকে অজগরটি উদ্ধার করে বনবিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তারা। পরে নিরাপত্তার স্বার্থে অজগরটিকে থাইংখালি বিটের গভীর বনে অবমুক্ত করা হয়।

এক কর্মকর্তা জানান, অজগরটি সম্পূর্ণ সুস্থ ছিল। মানুষের জন্য এ প্রজাতির সাপ নিরীহ হলেও পরিবেশ ও বনজ জীববৈচিত্র্য রক্ষায় এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই দ্রুততম সময়ে এটিকে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, বনের জৈব-বৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণীর বনে থাকা অত্যন্ত জরুরি। তাই বনের কোনো প্রাণী লোকালয়ে প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে বন বিভাগকে অবহিত করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন…

উখিয়ার সীমান্তে মালিক বিহীন বিপুল পরিমাণ ইয়াবা জব্দ

উখিয়ার সীমান্তে মালিক বিহীন বিপুল পরিমাণ ইয়াবা জব্দ