উখিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

শফিক আজাদ, উখিয়া (কক্সবাজার) 
প্রকাশ: ৭ মে, ২০২৫, ২:৩৫
উখিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” বিষয়ক দিন ব্যাপী এক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭মে) সকাল ১০টায় উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা কৃষি অফিসার মো: জাহিদ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ড. সৈয়দ হোসেন, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভার:) মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈয়িদ মুহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমদ, উখিয়া অনলাইন প্রেসক্লাব শফিক আজাদ, উপজেলা বিসিআইসি ডিলার সভাপতি কবির আহমদ সওদাগর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উখিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বেনজির ইকবাল।

এসময় আরো উপস্থিত ছিলেন- উপসহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের, মোস্তাক আহমদ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ তারেকসহ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এর সদস্য গণ।

কর্মশালায় কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যা এর সমাধান এবং বিভিন্ন ফসল চাষ সম্পর্কে ধারণা প্রদান করা হয়।