কক্সবাজারে নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল
মাহে রমযানের শিক্ষা ও বদর যুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামী রাষ্ট্র বিনির্মাণের আহ্বান—হাফেজ ছালামতুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি-এর কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ বলেছেন, মাহে রমযান কুরআনুল কারীম নাযিলের মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের বরকতময় এই মাসের শিক্ষা ধারণ করে আত্মার পরিশুদ্ধি এবং আদর্শ রাষ্ট্র বিনির্মাণে আত্মনিবেদন করা মু’মিনদের ঈমানি দায়িত্ব।
তিনি বলেন, শ্রেষ্ঠতম এই মাসেই ১৭ রমযানে সংঘটিত ঐতিহাসিক বদর যুদ্ধের ঈমানদীপ্ত চেতনা এবং মক্কা বিজয়ের প্রেরণায় উজ্জীবিত হয়ে ইসলামী নেজাম প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে।
শুক্রবার (১৬ রমযান, ৬ মার্চ) কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত “আত্মার পরিশুদ্ধি ও আদর্শ রাষ্ট্র বিনির্মাণে মাহে রমযানের শিক্ষা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কক্সবাজার জেলা নায়েবে আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল হুদা চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু মুসা, এবি পার্টির কেন্দ্রীয় শরণার্থী বিষয়ক সম্পাদক সাংবাদিক শামসুল হক শারেক, কক্সবাজার শহীদ তিতুমীর ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মাস্টার মুহাম্মদ শফিকুল হক, জাতীয়তাবাদী ওলামা দল কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আলী হাচ্ছান চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা জেএইচএম ইউনুস, এনসিপি কক্সবাজার জেলা সদস্য সচিব অধ্যাপক ওমর ফারুক এবং সাংবাদিক নেতা জিএম আশিক উল্লাহ।
জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচনা করেন জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফী।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তারেক আজিজ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, কক্সবাজার পৌর সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ইউছুফ মক্কী, জেলা ইসলামী যুবসমাজ নেতা মাওলানা মুহাম্মদ দিদারুল আলম এবং জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু।
ছাত্রনেতা হুমাইদ সাইফীর তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ছৈয়দুল আমিন, মাওলানা জসিম উদ্দিন মিসবাহ, মাওলানা হাফেজ ইউনুস ফরাজী, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আযাদ, আনছার হোসেন, মুহাম্মদ হাশিম, তরুণ গবেষক মাওলানা হাফেজ সাইফুল ইসলাম, তরুণ আলিম মাওলানা মুফতি মাহমুদুল হাসান তারেক, সাংবাদিক রাশেদুল ইসলাম, মহি উদ্দিন মাহি, খেলাফত মজলিস নেতা হাফেজ শহীদুল্লাহ নাঈম, হাফেজ ওমর ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের শান্তি-স্থিতিশীলতা এবং পার্টির অসুস্থ জেলা আমীর মাওলানা আ. হ. ম. নুরুল কবির হিলালী ও সড়ক দুর্ঘটনায় আহত দায়িত্বশীল মাওলানা মনজুর ইলাহীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন