কক্সবাজারে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর দপ্তর সম্পাদক হলেন বাবলু দে

সংবাদ বিজ্ঞপ্তি 
প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ১০:৩৩
কক্সবাজারে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর দপ্তর সম্পাদক হলেন বাবলু দে

কক্সবাজারে সাংস্কৃতিক অঙ্গনে নতুন দায়িত্ব পেয়েছেন বাবলু দে। তিনি সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

সম্প্রতি সংগঠনের ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, যেখানে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পান বাবলু দে। নতুন এই কমিটির মাধ্যমে জেলার সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খোরশেদ আলম, সহ-সভাপতি হিসেবে রয়েছেন রাধু বড়ুয়া চৌধুরী ও মানিক বৈরাগী এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মনির মোবারককে। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন তামজিদ পাশা, অন্তিক চক্রবর্তী ও তৌফিকুল ইসলাম। অর্থ সম্পাদক হিসেবে আয়াত উল্লাহ ও দপ্তর সম্পাদক বাবলু দে এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে সুব্রত মল্লিক দায়িত্ব পালন করবেন।

এছাড়া সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন নিহারিকা ধর আঁখি, সহ-সাংস্কৃতিক সম্পাদক মিথিলা সেন তুহি এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহেদ হোছাইন মুবিন।

সংশ্লিষ্টরা জানান, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এবং জেলার প্রত্যন্ত এলাকায় সংস্কৃতিচর্চা ছড়িয়ে দিতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবনিযুক্ত দপ্তর সম্পাদক বাবলু দে বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং কক্সবাজারে সংস্কৃতিচর্চা আরও বেগবান করতে সবার সহযোগিতা কামনা করেন।