কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবার ৭ দিনের রিমান্ড আবেদন
ডেস্ক নিউজ
প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ১০:২১
জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দিন সাথীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে মামলার তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টেগশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
সোমবার (১৮ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান এ রিমান্ড আবেদন করেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই শরীফুজ্জামান। দুপুরের পর তাকে এজলাসে তোলা হবে।
এর আগে রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম।


আপনার মতামত লিখুন