চকরিয়ায় মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ৭:২৩
চকরিয়ায় মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

কক্সবাজারের চকরিয়ায় ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(৮ এপ্রিল) সকাল ১১টার সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জাতীয় স্থানীয় ইনিস্টিউটের পরিচালক মোঃ শফিকুল ইসলাম।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি)সহযোগীতায় ও সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত যথাক্রমে চকরিয়া উপজেলা সহকারী  কমিশনার(ভূমি) মোঃ এরফান উদ্দিন,  চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম নাসিম হোসেন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, চকরিয়া উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর,চকরিয়া উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা ও চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম।