জনপ্রিয় মাল্টিমিডিয়া চ্যানেল কক্সবাজার কণ্ঠস্বর’র নির্বাহী সম্পাদক হলেন দেলোয়ার হোসেন
বিশিষ্ট শিক্ষাবিদ ও দেশের কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল’র আইটি সেক্টরে কর্মরত মুহাম্মদ দেলোয়ার হোসেন কক্সবাজার জনপ্রিয় অনলাই মাল্টিমিডিয়া চ্যানেল ‘কক্সবাজার কণ্ঠস্বর’র নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেছেন।
গত ১৫ ডিসেম্বর কক্সবাজার কণ্ঠস্বর’র পরিচালনা পরিষদে নির্বাহী সম্পাদক হিসেবে লিখিত চুক্তিপত্র হলেও ২০২৬ সালের ২ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় আলোচনাসভা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেয় কক্সবাজার কণ্ঠস্বর পরিবার।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার কণ্ঠস্বরের প্রকাশক ও সম্পাদক রাশেদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি মীর অনির, রিপোর্টার নুর মোহাম্মদ শেখ, বার্তা বিভাগের এডিটর মুহাম্মদ তারেক আজিজ, রিপোর্টার একরামুল হক ও ফটোগ্রাফার মোঃ ঈসমাইল৷
নির্বাহী সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসেন’র যোগদানে কক্সবাজার কণ্ঠস্বর আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন কক্সবাজার কণ্ঠস্বর পরিবারের সদস্যরা৷


আপনার মতামত লিখুন