জাতীয় ‘দৈনিক আওয়ার বাংলাদেশ টাইমস’ এর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কক্সবাজার কণ্ঠস্বর এর স্টাফ রিপোর্টার নুর মোহাম্মদ।
জাতীয় ইংরেজি ‘দৈনিক আওয়ার বাংলাদেশ টাইমস’ পত্রিকা ও মাল্টিমিডিয়ায় কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে চুড়ান্ত নিয়োগ পেলেন সাংবাদিক নুর মোহাম্মদ।
কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত সাংবাদিক নুর মোহাম্মদ বলেন, সংবাদ পত্র রাষ্ট্রের দর্পন এবং সাংবাদিকরা জাতির বিবেক। দৈনিক আওয়ার বাংলাদেশ টাইমস পত্রিকা আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে, তা আমি যথাযথভাবে সৎ ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালনে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে আমি সর্ব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
প্রসঙ্গত: সাংবাদিক নুর মোহাম্মদ জাতীয় দৈনিক আওয়ার বাংলাদেশ টাইমস ছাড়াও “কক্সবাজার কণ্ঠস্বর” এর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি স্থানীয় মাল্টিমিডিয়া সিসিএন, প্যানোয়া নিউজ অনলাইন পোর্টালে রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়, স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছেন।


আপনার মতামত লিখুন