নারীর প্রতি ডিজিটাল নিপীড়ন বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ডাকসুর
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে সরকার ও দেশের সব রাজনৈতিক দলের প্রতি এই ঘৃণ্য কর্মকাণ্ড বন্ধে অবিলম্বে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে : আইন উপদেষ্টা
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মোনামি, শিক্ষক সামিনা লুৎফা, ডাকসুর নির্বাচিত প্রতিনিধি উম্মে উসওয়াতুন রাফিয়া, ফাতিমা তাসনিম জুমা, সাবিকুননাহার তামান্না, আফসানা আক্তার, উম্মে সালমাসহ একাধিক নারীকে টার্গেট করে পরিকল্পিত ডিজিটাল নিপীড়ন চালানো হচ্ছে। এ ছাড়া রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি তাসনিম জারা, নুসরাত তাবাসসুম, উমামা ফাতেমা, জাহিন বিশ্বাস এষা, সীমা আক্তারের মতো নারীরাও এই আক্রমণের শিকার।
এমন প্রবণতা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে বিষাক্ত করছে এবং রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণকে মারাত্মকভাবে ব্যাহত করছে বলেও মন্তব্য করা হয়।
ডাকসু অবিলম্বে রাজনীতিতে নারীদের নিরাপদ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর উদ্যোগ নিতে বলেছে।


আপনার মতামত লিখুন