নিরাপত্তাহীন সৈকত নয়—প্রতিটি পয়েন্টে লাইফগার্ড চাই
ডেস্ক নিউজ
প্রকাশ: ৯ জুলাই, ২০২৫, ৩:১৯
আজ কক্সবাজার লাবনী পয়েন্ট ভয়েস অব ভোলান্টিয়ার্স কক্সবাজার এর আয়োজনে নিরাপত্তাহীন সমুদ্র, বীচ ম্যানেজমেন্টর কমিটি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়
এই সময় বক্তৃতারা বলেন কক্সবাজার সমুদ্র সৈকতে নিরাপত্তা বাড়াতে লাইফগার্ড সংখ্যা আরও বৃদ্ধি জরুরি।
কক্সবাজার সমুদ্র সৈকতে বর্তমানে বেশ কিছু লাইফগার্ড কাজ করছেন, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।
তবে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করছেন, আর বিশাল এই সৈকতের প্রতিটি অংশে নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সংখ্যক লাইফগার্ড যথেষ্ট নয় বলে জানান স্বেচ্ছাসেবকরা, তাই বিশেষভাবে জেলা প্রশাসক মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ—পর্যটকদের প্রাণ রক্ষায় প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক লাইফগার্ড নিশ্চিত করার আহবান জানান
পাশাপাশি তারা কক্সবাজার আগত সকল পর্যটকদের সচেতন করেন।
এই সময় কক্সবাজারের মানবিক সংগঠক ইমরান হোসেন নবীর সঞ্চালনায়ভয়েস অব ভোলান্টিয়ার্স কক্সবাজারের স্বেচ্ছাসেবক মোহাম্মদ কামরুল হাসান এর শুভেচ্ছা বক্তব্যে দেন
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নেতা এস এম সুজাউদ্দিন সুজা,কক্সবাজার ব্লাড ডোনাস’স সোসাইটির পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ হোসাইন,ভয়েস অব ভোলান্টিয়ার্স কক্সবাজারের অন্যতম সদস্য জাকির হোসাইন, সাইফুল ইসলাম বাপ্পা,আরিফুর ইসলাম, রফিকুল ইসলাম সহ অনেকেই।


আপনার মতামত লিখুন