প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এপিবিএন সদস্য মান্না
কক্সবাজার কণ্ঠস্বর ডেক্স:
প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫, ৬:৫৮
সম্প্রতি ভয়েজ ওয়াল্ড ২৪ চ্যানেল নামে একটি অনলাইন প্রোর্টালে সংবাদ প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছিল, সিলেট থেকে কক্সবাজারে অবৈধ দামি দামি বাইক এনে এপিবিএন সদস্য মান্না বিভিন্ন এলাকায় সেই ব্যবসা পরিচালনা করছেন। এই সংবাদের ভিত্তিতেই প্রতিবাদ জানিয়েছেন এপিবিএন-এর ওই সদস্য মান্না।
সংবাদের সঙ্গে প্রকাশিত ছবিগুলোর বিষয়েও তিনি ব্যাখ্যা দিয়েছেন। তার দাবি, নিউজে অন্যান্য অভিযুক্তদের সাথে যে ছবিগুলো দেখানো হয়েছে, সেগুলো নিজেই তাদের সঙ্গে তোলা ব্যক্তিগত ছবি। ছবির ব্যক্তিরা অন্য কোনো অবৈধ ব্যবসায় জড়িত থাকলেও, তিনি জোর দিয়ে বলেন, ছবি তোলার অর্থ এই নয় যে তিনি তাদের অবৈধ কার্যকলাপের অংশীদার।
মান্না এই মিথ্যা ও ভুল তথ্যের মাধ্যমে তার সম্মানহানির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রকাশিত সংবাদের ভুল সংশোধনের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন