বর্ণমালা কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বর্ণমালা কোচিং সেন্টারে ২০২৫ সালের এসএসএসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) রাত ৯টায় কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব পাহাড়তলী ইছুলের ঘোনা এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বর্ণমালা কোচিং সেন্টার প্রতিষ্ঠাতা পরিচালক সাজ্জাদ হোসেন হিরো সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু।
প্রধান অতিথি বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
তিনি আরও বলেন, সকল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং উচ্চ শিক্ষায় তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইনজীবী সহকারী পরিষদের নব-নির্বাচিত পাঁচবারের সভাপতি ফোরকান আহমেদ খোকন।
ফোরকান আহমেদ খোকন বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এসএসসি সম্পন্ন করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।
বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন, পূর্ব পাহাড়তলীর আলি (রা:) দারুল আরকাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ইউসুফ মক্কী,পূর্ব পাহাড়তলী জামে মসজিদের খতিব মুফতি জামাল উদ্দীন, সাংবাদিক মিজানুর রহমান, উদয়ন যুব কল্যান পরিষদের সভাপতি ওসমান গণি।
বক্তারা উক্ত কোচিং সেন্টারের সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


আপনার মতামত লিখুন