ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ
ডেস্ক নিউজ
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ৬:৫৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন দিয়েছে
আগুনে অফিসের কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে টাকার ভোল্টের কোনো ধরনের ক্ষতি হয়নি বলে জানা গেছে।
ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, রাত দুইটার দিকেপেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে তাদেরকে খবর দেন। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিজয়নগর দমকল বাহিনীর ইনচার্জ ওয়াসি আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন অনেকটা নিয়ন্ত্রণে। এতে কাগজ ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে। টাকা-পয়সার কোনো ক্ষতি হয়নি। স্থানীয়রা ও নাইটগার্ড জানিয়েছে কেউ আগুন দিয়েছে এখানে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কারা এই আগুন দিয়েছে তা কেউ দেখেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন