মঙ্গলবার সকালে শহরের যেসব এলাকায় চার ঘন্টা বিদ্যুৎ থাকবেনা
ডেস্ক নিউজ
প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:৪২
Conceptual picture that reflects the end of the light bulbs era
আসন্ন নির্বাচন, রমজান মাস, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিতরণ বিভাগ বিউবো কক্সবাজার দপ্তরের আওতাধীন ৩৩ ও ১১ কেভি ফিডারের প্রকল্প কর্তৃক সিস্টেম উন্নয়ন কাজ ,গাছের বর্ধিত শাখা-প্রশাখা কর্তন এবং আনুষঙ্গিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ হাতে নেওয়া হয়েছে। উক্ত কাজের অংশ হিসাবে আগামীকাল ২৭/০১/২৬ ইং রোজ মঙ্গলবার
ডিএস ০৩ ফিডারের আওতাধীন দক্ষিন হাজীপাড়া, দক্ষিণ ডিক্কুল, বাসর্টামিনাল দক্ষিণ পাশ, পূর্ব লারপাড়া, সিএনজি ফিলিং ষ্টেশন, উত্তরণ, পালস স্কুল, পুলিশ লাইন সংলগ্ন এলাকা, বাদশা ঘোনা, বনরূপা পাড়া, বিজিবি ক্যাম্প, আলির জাহালের রাস্তার দক্ষিণ পার্শ, সাহিত্যিকা পল্লী, সিটি কলেজ, হাসেমিয়া মাদ্রাসা, গরু হালদা রোড, সূর্যের হাসি রোড, কালুর দোকান, দক্ষিণ তারাবনিয়ার ছড়া, চৌধুরী ভবন।
১১ কেভি ডিএস ০৫ ফিডারের আওতাধীন ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড, কাজী অফিস রোড, সৈকত টাওয়ার এলাকা, কামারপট্টি, চাউল বাজার, বাজারঘাটা, বড়মসিজদ এলাকা, আসিমং পেশকার পাড়া, পৌর সুপার মার্কেট আংশিক, মুসলিম স মিল, গোদার পাড়া এলাকায় সকাল ৭:০০ ঘটিকা থেকে সকাল ১১:০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ কেভি বিসিক ফিডারের আওতাধীন পাওয়ার হাউজ থেকে মেরিন সিটি পর্যন্ত রাস্তার ডান পার্শ্বে, বিসিক এরিয়া, র্যাব ১৫ অফিস, গণস্বাস্থ্য অফিস, সাদর পাড়া, মুহুরী পাড়া, জানার ঘোনা, ক্যাইম্মার ঘোনা, ফুটখালী, সরকারী কলেজ, ইমাম মুসলিম রোড । এলাকায় সকাল ১১:০০ ঘটিকা থেকে বিকাল ৩:০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
(বিঃদ্রঃ দূর্যোগপূর্ন আবহাওয়া অথবা যে কোন জরুরী কারনে কাজটি সম্পূর্ন করা না গেলে পরবর্তীতে সম্পূর্ন করা হবে)
নির্বাহী প্রকৌশলী
বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ কক্সবাজার।


আপনার মতামত লিখুন