মহেশখালীতে ভূমি অধিকার রক্ষায় মাতারবাড়ী প্রকল্প গেটে স্থানীয়দের মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৬
মহেশখালীতে ভূমি অধিকার রক্ষায় মাতারবাড়ী প্রকল্প গেটে স্থানীয়দের মানববন্ধন

মহেশখালীতে ভূমি অধিকার রক্ষায় মাতারবাড়ী প্রকল্পের প্রধান গেইটে স্থানীয়দের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সাধারণ কৃষক, চাষী ও শ্রমজীবী মানুষের ভূমির অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মহেশখালী রক্ষা আন্দোলন সংগঠনের আয়োজনে মাতারবাড়ী প্রকল্পের প্রধান গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানি ও রাজনৈতিক নেতৃত্বের যোগসাজশে মহেশখালীর ভূমি দখলের চক্রান্ত চলছে। এতে কৃষিজীবী মানুষ, জেলে ও শ্রমজীবী পরিবারগুলো জীবন-জীবিকা হারানোর শঙ্কায় পড়েছে।

বক্তারা আরো বলেন, সম্প্রতি সরকার যে ‘মিডা অধ্যাদেশ-২৫’ ঘোষণা করেছে, তা উপমহাদেশে ব্রিটিশদের ২০০ বছরের শোষণের কায়দায় প্রণীত। এই অধ্যাদেশ বাতিল না হলে স্থানীয়দের ভূমি ও জীবিকার নিরাপত্তা পুরোপুরি বিপন্ন হয়ে পড়বে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে মিডা অধ্যাদেশ বাতিল এবং মহেশখালীর কৃষক, চাষী ও শ্রমজীবী মানুষের ভূমি অধিকার সংরক্ষণের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।