মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে ১৬ বাংলাদেশিসহ আটক ১৯
মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে ১৬ বাংলাদেশিসহ ১৯ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। গত সোমবার (১১ আগস্ট) তাদের আটক করা হয়।
রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে দেশটির তামান মালুরির আশপাশে চারটি স্থানে অভিযান চালানো হয়, যেখানে পুত্রাজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের বিভিন্ন পদের কর্মকর্তারা অংশ নেন।
ইমিগ্রেশন মহাপরিচালক, দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, দুই সপ্তাহ ধরে জনসাধারণের তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ১৮ থেকে ৪৩ বছর বয়সী ১৯ জন বিদেশিকে আটক করা হয়। যাদের মধ্যে ১৬ জন বাংলাদেশি পুরুষ এবং তিনজন মিয়ানমারের নাগরিক।
আটকদের পরবর্তী পদক্ষেপের জন্য পুত্রাজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(৪) এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩) এর অধীনে তদন্ত করা হচ্ছে।
কে


আপনার মতামত লিখুন