রমজান শুরুর পর থেকে শতাধিক ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৮
রমজান শুরুর পর থেকে শতাধিক ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল

পবিত্র রমজান মাস শুরুর পর থেকে দখলকৃত পশ্চিম তীরের শতাধিক ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল।

রোববার (২২ ফেব্রুয়ারি) মানবাধিকার সংগঠন ‘প্যালিস্টিনিয়ান প্রিজনার সোসাইটি’ এ দাবি করে। খবর তুরস্ক ভিত্তিক আনাদোলু এজেন্সির।

সংগঠনটি জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি রমজান মাস শুরুর পর থেকেই আটক করা হয়েছে এসব ফিলিস্তিনিকে; যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আইডিএফের এই গ্রেফতার অভিযানকে ‘সন্ত্রাসী কার্যক্রম’ আখ্যা দেয়া হয়েছে।

তারা জানায়, আটক ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মারধরও করা হয়েছে। তাদের বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি জব্দ করা হয় গাড়ি, অর্থ ও স্বর্ণালঙ্কার।

বিভিন্ন মানবাধিকার সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলি কারাগারে বন্দি আছে ৯ হাজার ৩শ’রও বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে সাড়ে ৩শ’ শিশু রয়েছে। নির্যাতন, ক্ষুধা ও চিকিৎসার অবহেলায় মৃত্যুও হয় অনেকের।