রামুর জোয়ারিয়ানালা সোনাইছড়ি খালে নিখোঁজ কৃষক: উদ্ধারের কাজ করছে ডুবুরি দল

স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ২১ জুন, ২০২৫, ১২:৫৫
রামুর জোয়ারিয়ানালা সোনাইছড়ি খালে নিখোঁজ কৃষক: উদ্ধারের কাজ করছে ডুবুরি দল

কক্সবাজারের রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের সোনাইছড়ি খালে স্রোতের সাথে ভেসে গিয়ে এক কৃষক নিখোঁজ হয়েছে।

শুক্রবার ২১ জুন) বিকেল ৫ টার দিকে গরু আনতে গিয়ে সোনাইছড়ি খাল পারাপারের সময় এ ঘটনা ঘটে৷

বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ শামসুর আলমের পরিবার৷

নিখোঁজ ব্যক্তি রামু জোয়ারিয়ানালার পূর্ব পাড়ার বাচ্চু মিয়ার ছেলে শামসুর আলম বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫ টায় গরু আনতে গিয়ে সোনাইছড়ি খাল পারাপারের সময় শামসুর আলম ভেসে যায়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত চট্রগ্রাম হতে ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করেছে।